বগুড়ায় চিকিৎসক-সাংবাদিকসহ আরও ১৫২ জনের করোনা শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার রাতে বগুড়া সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, নার্স ও শিশু রয়েছেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া ১৮৭ টি ফলাফলে বগুড়ার ৯৪জন পজিটিভ ও টিএমএসএস মেডিকেল কলেজ থেকে পাওয়া ৫৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩০ জন পজিটিভ। তবে ২৮ জন আক্রান্তের ব্যাপারে বিস্তারিত জানায়নি স্বাস্থ্য বিভাগ।

এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত দাঁড়াল ১৫৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন।