মুক্তিযুদ্ধ জাদুঘরে লিবারেশন ডকফেস্ট শুরু আজ

করোনা পরিস্থিতিতে অনলাইনমাধ্যমে ‘অষ্টম লিবারেশন ডকফেস্ট’ শীর্ষক প্রামাণ্যচিত্র উৎসব আয়োজন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আজ মঙ্গলবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা ও প্রবীণ চিত্রনির্মাতা সালাউদ্দিন জাকি উৎসবের উদ্বোধন করবেন। ডিজিটাল যোগাযোগমাধ্যমে এই উৎসব চলবে ২০ জুন পর্যন্ত।

মুক্তিযুদ্ধ জাদুঘর সূত্রে জানা যায়, দক্ষিণ এশিয়ায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অনলাইন চলচ্চিত্র উৎসব। উৎসবে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ও জাতীয় বিভাগ ছাড়াও বিভিন্ন প্যাকেজে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।