বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়
পদ ও যোগ্যতা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জন্য সহকারী প্রোগ্রামার ৫৯ জন। কম্পিউটার সায়েন্স সিএসই বা আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। স্ট্রাকচারড প্রোগ্রামিং বা অবজেন্ট অরিয়েন্টেট প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ওপর প্রশিক্ষণ এবং দক্ষতা থাকতে হবে। আইটিইই বা সমমানের সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশনের জন্য উপসহকারী প্রকৌশলী ১ জন। স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ১ জুন ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। টেলিটকের www.bpsc.teletalk.com.bd)) এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের www.bpsc.gov.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ ও জমা দেওয়া যাবে। অনলাইনে আবেদন জমার শেষ তারিখ ও সময় ২৬ জুলাই ২০২০ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন ফরম পূরণ, জমাদান ও অন্য সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ৫ জুন, পৃষ্ঠা ৯
ঢাকা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের জন্য অধ্যাপক ১ জন। শিক্ষা বিষয়ে অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ হতে হবে। প্রার্থীদের উক্ত ক্ষেত্রে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা অথবা কোনো উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম : ৫৬৫০০-৭৪,৪০০ টাকা। রেজিস্ট্রারের দপ্তর থেকে প্রাপ্ত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঠিকানায় আবেদন পৌঁছানোর শেষ তারিখ ৩১ জুলাই, ২০২০। যোগাযোগ : রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র : আমাদের সময়, ৬ জুন, পৃষ্ঠা ৭
গ্রন্থনা : আনিকা তাহসিন