দেশে শাওমির ‘রেডমি নোট ৯’ সিরিজের নতুন ৩ স্মার্টফোন

বাংলাদেশের বাজারে নোট সিরিজের তিনটি নতুন স্মার্টফোন এনেছে শাওমি। এগুলো হলো ‘রেডমি নোট ৯ প্রো’, ‘রেডমি নোট ৯ এস’ এবং ‘রেডমি নোট ৯’। বহুল আকাক্সিক্ষত ‘অরা ব্যালেন্স’ ডিজাইনে আনা রেডমি নোট ৯ প্রোতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এফএইচডিপ্লাস ডটডিসপ্লে, যার রেশিও ২০ : ৯। ডিভাইসটিতে পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি, ক্রায়ো আর্কিটেকচারের ৮ ন্যানোমিটার প্রযুক্তির চিপসেট। গ্রাফিকস রয়েছে অ্যাড্রেনো ৬১৮ জিপিইউ, যার ক্লক স্পিড ৭৫০ মেগাহার্টজ, রয়েছে স্ন্যাপড্রাগন এলিট গেমিং। এ ফোনে রয়েছে শক্তিশালী ৫০২০ এমএএইচের সিøম ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। ডিভাইসটির পেছনে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরায় ১১৯ ডিগ্রি ফিল্ড ভিউয়ের ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সামনে রয়েছে নাইট মোডসহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

‘রেডমি নোট ৯ এস’ স্মার্টফোনটি কাটিং এজ পারফরম্যান্স এবং ক্যামেরা এক্সপেরিয়েন্সে ফোনটি এই সেগমেন্টে অনন্য। এতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরসহ থাকছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। ফটোগ্রাফির জন্য এতে ফিচার হিসেবে থাকছে স্মার্ট আইএসও। রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফন্ট ক্যামেরা।

‘রেডমি নোট ৯’ ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। রেডমি নোট ৯-এর ৬.৫৩ ইঞ্চি ডটডিসপ্লে একটি নতুনত্ব নিয়ে হাজির হয়েছে, এর ডিসপ্লের নিরাপত্তায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে রেডমি নোট ৯ ডিভাইসে দেওয়া হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর। তাই নতুন অনেক ফিচার থাকছে ফোনটিতে। থাকছে ২ এক্স এ৭৫ ২.০ গিগাহার্টজ, ৬ এক্স এ৫৫ ১.৮ গিগাহার্টজ সিপিইউ এবং এআরএম জি ৫২ এমসি ২ ১০০০ মেগাহার্টজ। এ ফোনেও থাকছে শক্তিশালী ৫০২০ এমএএইচ ব্যাটারি।