মাদারীপুর সদর হাসপাতালে সোমবার রাতে করোনাভাইরাসে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
নিহত পরান পোদ্দারের (৫০) বাড়ি মাদারীপুর পৌরসভার কুলপদ্দি এলাকায়।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর হাসপাতালে সোমবার রাত সাড়ে ১০টার দিকে করোনা উপসর্গ নিয়ে পরান পোদ্দার নামে এক ব্যক্তি জরুরি বিভাগে আসেন। জরুরি বিভাগের আসার পরেই তার মৃত্যু হয়েছে। তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।
মাদারীপুরে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৫৩ জন।