করোনা আক্রান্ত রোগীদের ভেন্টিলেশন সুবিধা দেয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুটি পোর্টেবল ভেন্টিলেটর প্রদান করা হয়েছে।
নাভানা গ্রুপের সহযোগিতায় ও আমাদের সময় পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুনের উদ্য্যাগে মঙ্গলবার দুপুরে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করা হয়ে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামের অফিস কক্ষে হস্তান্তর করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান ভেন্টিলেটর দুটি গ্রহন করে বলেন, করোনা সংকটকালে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল অফিসার (আইসিইউ) ডা. ভবতোষ কুমার মণ্ডল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, মাছরাঙা টেলিভিশনের এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান, কলারোয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া, সাংবাদিক ফারুক রহমান প্রমুখ।