শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে সৌদি মোয়াচ্ছাসার গভীর শোক প্রকাশ

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সৌদি আরবের দক্ষিণ এশীয় হাজী সেবা সংস্থা মোয়াচ্ছাসা জুনুব এশিয়া।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল আহমেদ ফয়সাল এর মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় মোয়াচ্ছাসা চেয়ারম্যান ড. রাফাত ইসমাইল ইব্রাহীম বদর বলেন, শেখ মো. আব্দুল্লাহর হঠাৎ মৃত্যুর সংবাদ আমাদের জন্য এক ভীষণ আঘাত হিসেবে হিসেবে উপস্থিত হয়েছে।

ড. রাফাত ইসমাইল ইব্রাহীম বদর শোক বার্তায় বলেন, আমি আমার ব্যক্তিগত, আমার সকল সহকর্মী এবং আমার বোর্ডের সকল শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

শোক বার্তায় ড. রাফাত ইসমাইল ইব্রাহীম বদর আরও বলেন, আমরা মরহুমের বিদেহী আত্মার  মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার নিকট তার জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি। আরও দোয়া করছি, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।