বাসায় ওষুধ পৌঁছে দিতে কোতোয়ালি থানার ‘আমার ফার্মেসি’ সেবা চালু

চট্টগ্রামে ওষুধ নিয়ে ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং নগরবাসীর দুশ্চিন্তা বন্ধে নগরীতে কোতোয়ালি থানা পুলিশের ভ্রাম্যমাণ সেবা ‘আমার ফার্মেসি’ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। নগরীর যেকোনো এলাকার বাসিন্দা হটলাইন ০১৮৭০৭০০৭০০ নম্বরে ফোন করলেই ১৫ শতাংশ ছাড়ে ওষুধ বাসায় পৌঁছে দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন সিএমপির উপকমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান। তিনি বলেন, ‘নগরবাসীর ওষুধ নিয়ে দুশ্চিন্তা দূর করতেই মানবিক এ উদ্যোগ। আশা করি, এ উদ্যোগ ওষুধ নিয়ে অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্য দূর করার পাশাপাশি নগরবাসী এতে উপকৃত হবেন।’