নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানের দেড় লাখ মানুষ। মঙ্গলবার একদিনেই শনাক্ত হয়েছে ৪ হাজারের বেশি কভিড-১৯ রোগী।
দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ডন জানায়, পাকিস্তানের এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ৭৬০ জন। এর মধ্যে মারা গেছেন দুই হাজার ৯৭৫ জন।
মঙ্গলবার নতুন করে ৪ হাজার ৪৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিন মারা যান ১১০ জন।
দেশটির সিন্ধ ও পাঞ্জাব দুই প্রদেশেই আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সিন্ধে মোট আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৮৬৮ এবং পাঞ্জাবে ৫৮ হাজার ২৩৯ জন। এ ছাড়া রাজধানী ইসলামাবাদে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের অধিক।
এখন পর্যন্ত ৫৮ হাজারের অধিক আক্রান্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে আক্রান্তের সংখ্যা বাড়লেও লকডাউন শিথিল করে দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে ফ্লাইট চালু করারও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।