ছেলেই আমার ভালো খেলার অনুপ্রেরণা: রোনালদো

১০ বছরে পা দিল জুনিয়র রোনালদো। ১৭ জুন ছিল ক্রিস্তিয়ানো রোনালদো পুত্রের জন্মদিন। ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন সিআরসেভেন। জানিয়েছেন, ছেলেই তার প্রতিদিনের আরো ভালো খেলার অনুপ্রেরণা।

বুধবার ইন্সটাগ্রামে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন রোনালদো। যার ক্যাপশনে জুভেন্তারের পর্তুগিজ তারকা লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না। আমার পুঁচকে ছেলে আজ ১০ বছরে পা দিল। কীভাবে সময় কেটে যায় বোঝা যায় না।’

সঙ্গে ছেলেকে উদ্দেশে করে রোনালদো আরো লিখেছেন, ‘আমার ছেলেই আমার গর্ব, ছেলেই আমার প্রতিদিনের আরও ভালো খেলার অনুপ্রেরণা। জুনিয়রের জন্মদিন দারুণ কাটুক।’

করোনা লকডাউনে রোনালদোকে নতুন হেয়ার স্টাইলে দেখে গেছে আগেই। আর এবার ছেলের জন্মদিনে ছেলের নতুন চুলের স্টাইলের ছবি পোস্ট করেছেন রোনালদো।