চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

বরিশালে ‘অবৈধভাবে ছাঁটাই’ হওয়া শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের অশ্বিনী কুমার হল চত্বরে ওই মানববন্ধন হয়। নগরীর সোনারগাঁ টেক্সটাইল মিল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ ওই মানববন্ধনের আয়োজন করে।

বক্তারা বলেন, ‘শ্রম আইন দ্বারা পরিচালিত হওয়া সত্ত্বেও সোনারগাঁ টেক্সটাইল মিল এবং অলিম্পিক সিমেন্ট কারখানা সেই নিয়ম মানছে না। তারা কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে শ্রম আইনের সব ধারা লঙ্ঘন করে চলেছে। তারা শ্রমিকদের বেতনভাতা বকেয়া রেখে ছাঁটাই করেছে।’ এপ্রিল ও মে মাসের বেতনসহ ঈদ বোনাস দাবি করায় মালিকপক্ষ শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয় মানববন্ধন থেকে।