সিলেট মহানগরের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ মুরন (৫০) করোনার উপসর্গে মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মুরাদ আহমদ মুরন গত মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তিনি মারা যান। পরে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে মুরাদ আহমদ মুরনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।