টাঙ্গাইলের মির্জাপুরে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি (দক্ষিণ ) পুলিশ। বুধবার রাতে উপজেলার বাওয়ার কুমারজানী মধ্যপাড়া আব্বাছ আলীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গেপ্তারকৃত মাদক কারবারি আনিসুর রহমান উপজেলাপর আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। সে আব্বাছ আলীর বাসায় ভাড়া থাকে।
জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশের এসআই আলমগীর কবির, এসআই কমল সরকার ও সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে বাওয়ার কুমারজানী আব্বাছ আলীর বাসায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আনিসকে গ্রেপ্তার করে। যার আনুমানিক মুল্য ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার মির্জাপুর থানায় নিয়মিত মামলার মাধ্যমে গ্রেপ্তারকৃতকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতকে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।