আশুলিয়ায় খালে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় খালের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার এক দিন পর শিশু লাইসার (৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় নয়নজুলি খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার দুপুরে পানিতে পড়ে শিশুটি নিখোঁজ হয় বলে তার স্বজনরা জানিয়েছেন। লাইসা পিরোজপুরের জুসখোলা এলাকার রাকিবের মেয়ে। রাকিব পেশায় মুদিদোকানি ও তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। আশুলিয়ায় একটি বাসায় ভাড়া থাকেন তারা।