বুন্দেসলিগায় রেকর্ড টানা আট শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। কিন্তু তাই বলে লিগের আকর্ষণ কিন্তু কমে যায়নি। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে রেলিগেশন থেকে বেঁচেছে মেইঞ্জ। আর তিনে থাকা লাইপজিগের সঙ্গে ২-২ গোলে ড্র হয় ১৬ নম্বর স্থানে থাকা ডুসেলডর্ফের ম্যাচ।
বরুশিয়ার স্থানীয় ১৯ বছরের জনাথন বুরকার্ড ৩৩ মিনিটে বাকুর ক্রস থেকে এগিয়ে দেয় মেইঞ্জকে। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মাটেটা। এই জয়ে ৩২ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে এসেছে মেইঞ্জ। ১৮ দলের লিগে বাকি আর দুটি করে ম্যাচ। ইন্টারনেট।