দুর্নীতির অভিযোগ

রূপগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অপসারণ দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জনপ্রতিনিধি ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে মনিরুল হকের বিরুদ্ধে সরকারিভাবে কাবিখা ও টিআর প্রকল্প উন্নয়ন কাজের টাকার বরাদ্দে দুর্নীতির অভিযোগ এনে এ বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন তারা।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক দেশ রূপান্তরকে বলেন, অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। নিয়ম অনুযায়ী সবকিছু করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, মানববন্ধন ও বিক্ষোভের ব্যাপারে শুনেছি। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে একটি কমিটি গঠন করে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।