হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবর রহমান শুক্রবার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে আইসিইউতে নিয়ে যান।’
গত ২ জুন ৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
ঢাকা-১৮ আসন থেকে তিনি মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য সাহারা খাতুন ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে স্বরাষ্ট্রমন্ত্রী হন। পরে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।