তালেবানের সঙ্গে চুক্তি মেনে ৮,৬০০ সেনা সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে প্রায় ৮ হাজার ৬০০ সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

এসপেন ইনস্টিটিউট আয়োজিত এক প্যানেল আলোচনায় জেনারেল ম্যাকেনজি বলেন, ‘এখন আমি আপনাদের বলতে পারি চুক্তি অনুযায়ী আমাদের শর্ত আমরা পূরণ করেছি।’

তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী ১৩৫ দিনের মধ্যে ৮ হাজার সৈন্য সরিয়ে নেওয়ার কথা, আমরা এখন সেটা করেছি।’

ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে যুক্তরাষ্ট্র মধ্য জুলাইয়ের মধ্যে আফগানিস্তানে ১২ হাজার সেনা থেকে ৮ হাজার ৬০০ সেনা কমানোর ব্যাপারে সম্মত হয়।

চুক্তিতে বলা হয়, ২০২১ সালের মাঝামাঝি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সকল বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে।

নিউইয়র্ক ও ওয়াশিংটনে আল-কায়দার ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনা পর আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় ২০ বছর পরে এই চুক্তির আওতায় দেশটি থেকে মার্কিন ও অন্য বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

ম্যাকেনজি বলেন, ২০২১ সালের মে মাস নাগাদ সকল সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে, এটি ‘আকাঙ্ক্ষিত এবং শর্তসাপেক্ষ’।