নাটোর সদর এসিল্যান্ড মো. আবু হাসান সহকারী কমিশনার (ভূমি) করোনা আক্রান্ত হয়েছেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুল হাসান সহ একইদিনে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে ।
বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাব থেকে ১৩ জন আক্রান্তের রিপোর্ট আসে। তার আগে সন্ধ্যায় রাজশাহী থেকে ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, নাটোর সদর এসিল্যান্ড (কমিশনার ভূমি) করোনা আক্রান্ত হয়েছেন। তবে তার মধ্যে কোন লক্ষন নেই, কোন উপসর্গ নেই। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাব থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী নাটোরে শহরের হরিশপুর ও মোহনপুরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ১০ জন। বাকী ১০ জন অন্য উপজেলায়।