করোনা উপসর্গ নিয়ে স্যানিটারী ইন্সপেক্টরের মৃত্যু

নওগাঁর মান্দায় করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান (৫৫) মারা গেছেন। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আনিছুর রহমান উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ঘোনা গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে। তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমন দেশ রূপান্তরকে জানান, জ্বর, কাশি ও হালকা শ্বাসকষ্ট নিয়ে বুধবার আনিছুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়। সেখানে আবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১ টার সময় তিনি মারা যান। বৃহস্পতিবার রাতেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।