রাজধানীতে নকল জীবাণুনাশক বিক্রির দায়ে জরিমানা

রাজধানীর শাহবাগ ও হাতিরপুলে অভিযান চালিয়ে নকল জীবাণুনাশক ও স্যানিটাইজার বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে সাড়ে ১২ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা এ দ- দেন। তিনি দেশ রূপান্তরকে জানান, স্যাভলনের পরিবর্তে নকল ‘স্যাভরন’ বিক্রির দায়ে শাহবাগের একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা ও হাতিরপুলে রাস্তায় নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির অভিযোগে তিনটি মামলায় ২৫০০ টাকা জরিমানা করা হয়।