ভাষা সৈনিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।
শনিবার তাদের নিজস্ব ওয়েবসাইটে এ শোক প্রকাশ করে।
এতে বলা হয়, 'কোয়ান্টাম পরিবারের শ্রদ্ধেয় অভিভাবক কামাল লোহানী স্যার তার মহাজাগতিক সফর শুরু করেছেন। ইনলিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আমরা তার আত্মার অনন্ত প্রশান্তি কামনা করি। আমরা আজকের খতমে কামালীতে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করতে পারি'।
তারা জানায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক কামাল লোহানী ২০১২ সালে কোয়ান্টাম মেথড কোর্সের ৩৪৮ ব্যাচে অংশ নেন। তারও আগে থেকেই কোয়ান্টাম ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেয়া এবং নানাভাবে তিনি ছিলেন ফাউন্ডেশনের একজন অভিভাবক ও সত্যিকার শুভানুধ্যায়ী।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সোয়া ১০টার দিকে মারা যান একুশে পদক পাওয়া কামাল লোহানী। করোনা ছাড়াও ফুসফুস, কিডনির জটিলতা, হৃদরোগে ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন তিনি।