রূপায়ণ কর্মকর্তা এহসানুর রহমানের বাবা আর নেই

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) এহসানুর রহমানের বাবা মো. আমিনুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার দুপুর ১২ টার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রূপায়ণ গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারী মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।