মির্জাপুরে গাজীপুরফেরত একজনসহ ৩ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে গাজীপুর ফেরত একজনসহ নতুন করে তিনজনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৪ জনে।

রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তরা হলেন- উপজেলার গোড়াই নাজিরপাড়ার এক খিশোরী (১৫ ), দুল্যাবেগম গ্রামের একজন (৪৫ ) এবং পৌর এলাকার কান্ঠালিয়া গ্রামের গাজীপুর ফেরত একজন (৩৪)।

মির্জাপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১১৪ জন। এর মধ্যে তিনজন মারা গেছেন, ৩১ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্তদের বাড়ি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।