করোনা আক্রান্ত মোকাব্বিরের অবস্থার উন্নতি

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি কেবিনে আছেন।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী মো. কয়েছ মিয়া।

তিনি জানান, গত রবিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউ থেকে এমপিকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক হতে চলছে।

গত সোমবার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন গণফোরাম নেতা মোকাব্বির। পরে নমুনা পরীক্ষা তার করোনা পজিটিভ আসে।

দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সিলেটের এই সংসদ সদস্য।