ঢাকা কমিউনিটি হাসপাতালে চালু হলো এইচআর ব্লাড থেরাপি ইউনিট

ঢাকা কমিউনিটি হাসপাতালে (ডিসিএইচটি) একটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় অত্যাধুনিক অ্যাফেরেসেস মেশিন বা রক্তের বিভিন্ন কণিকা পৃথকীকরণ যন্ত্র স্থাপন করা হয়েছে।

রবিবার ঢাকা কমিউনিটি মেডিকেল হসপিটাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

কোভিড-১৯, ডেঙ্গু এবং এ জাতীয় রোগের চিকিৎসায় ডোনারের কাছ থেকে পাওয়া রক্তের প্লাজমা, প্ল্যাটিলেট এবং লোহিত কণিকা পৃথকীকরণে সক্ষম এই যন্ত্রটি। এর মাধ্যমে রক্তে বিশেষ কোনো পদার্থের অপসারণ ও প্রতিস্থাপন করাও সম্ভব।

জানা যায়, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব হেদায়েত হোসেন চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান রাশিদা হোসেন চৌধুরীকে উৎসর্গ করে র্কণফূলী গ্রুপ তাদের করপোরেট সামাজিক দায়িত্বের অংশ হিসেবে ঢাকা কমিউনিটি হাসপাতালে এই এইচ আর ব্লাড থেরাপি ইউনিটি চালু করেছে।

এই রক্তকণিকা পৃথকীকরণ যন্ত্রের সুবিধা দিন রাত ২৪ ঘণ্টা সবার জন্য উন্মুক্ত থাকবে। এ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ডোনার ও রোগীদের হটলাইন নাম্বারে অথবা মেইলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ঢাকা কমিউনিটি মেডিকেল।

হট লাইন নাম্বার: +8801723098810, +8801711119398 ইমেইল: (info@hrblood.com) dcht87@gmail.com) বা সরাসরি ঢাকা কমিউনিটি হসপিটাল ১৯০/১ বড় মগবাজার ওয়ারলেস রেলগেট ঢাকা ১২১৭, এই ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।