ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল এমএ নাসের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর। গত শনিবার রাত পৌনে ৪টার দিকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল রবিবার ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স থেকে এ তথ্য জানানো হয়েছে। তার মৃত্যুতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম গভীর শোক প্রকাশ করেছেন। জামাল এমএ নাসের ২০১১ সালে ন্যাশনাল লাইফে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ২০১২ সাল থেকে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল বাদ জোহর কুমিল্লা লাঙ্গলকোট উপজেলায় সাতবাড়িয়ার তাপাবন গ্রামে তার মরদেহ দাফন করা হয়।