চাকরি

দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব)

পদ ও যোগ্যতা : ব্যবস্থাপক (মার্কেটিং) ১ জন। ন্যূনতম স্নাতক। সমপদে ৩ বছরের অভিজ্ঞতাসহ মার্কেটিংয়ের কাজে সব মিলে ৭ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। সিকিউরিটি গার্ড ৭ জন। এসএসসি। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। কুক ১ জন। অষ্টম পাস। কাবাব/বাংলা/ইন্ডিয়ান/থাই/কন্টিনেন্টাল খাবার রান্নায় পারদর্শী। কুক অ্যাসিসট্যান্ট ১ জন। অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। ওয়েটার ১ জন। অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। ডিস ওয়াসার ১ জন। অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা। সবগুলো পদেই বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদন পাঠানো যাবে ২৫ জুন, ২০২০ পর্যন্ত। আবেদন পাঠানোর ঠিকানা জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত), দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব), কাল্ব ভবন, ব্লক বি, বাড়ি ৮, স্কুল রোড, খিলবাড়ীর টেক, ভাটারা, গুলশান, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ১৮ জুন, পৃষ্ঠা ৪

ডিবিকেপি-কমিউনিটি হাসপাতাল

পদ ও যোগ্যতা : ফিজিওথেরাপিস্ট। ব্যাচেলর অব ফিজিওথেরাপি ডিগ্রিধারী। ডিপ্লোমা নার্স। নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত। অবশ্যই অপারেশন থিয়েটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর। কমপক্ষে স্নাতক। বাংলা ও ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। আয়া/ক্লিনার (পুরুষ/মহিলা)। কর্মস্থল ঢাকা অফিস এবং হাসপাতাল কমপ্লেক্স। উভয় স্থানে কর্মীদের আবাসন সুবিধা দেওয়া হবে। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত ও অভিজ্ঞতার সনদসহ আবেদন পাঠানো যাবে ২৪ জুন পর্যন্ত। যোগাযোগ ডিবিকেপি-কমিউনিটি হাসপাতাল, চনপাড়া (বটতলা মোড়), ডেমরা বাজারসংলগ্ন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

সূত্র : প্রথম আলো, ১৭ জুন, পৃষ্ঠা ৬

ফারহা এগ্রো বিজনেস

পদ ও যোগ্যতা : সেলসম্যান (পদসংখ্যা নির্দিষ্ট নয়)। স্নাতক/কৃষিতে ডিপ্লোমা অথবা অধিক অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। পণ্য বিক্রির কাজে ২ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন-ভাতা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ণ জীবনবৃত্তান্ত এই (farhajobcom.652@gmail.com)) ঠিকানায় ইমেইল করা যাবে ২৫ জুন, ২০২০ পর্যন্ত। যোগাযোগ : প্রজেক্ট অফিস, ফারহা এগ্রো বিজনেস, আলফাজ মকছেদ মিয়া টাওয়ার, তৃতীয়তলা, বীরগঞ্জ, দিনাজপুর।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১১ জুন, পৃষ্ঠা ৭

গ্রন্থনা : আনিকা তাহসিন