এক ম্যাচে তিন দল। ৩৬ ওভারের ম্যাচে প্রতি দলে ক্রিকেটার ৮ জন করে। অদ্ভুত এই ম্যাচ আয়োজন করে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট ফেরাতে যাচ্ছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ‘থ্রিটিসি’ নামের ম্যাচটির জটিলসব নিয়মকানুন চূড়ান্তও করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। ২৭ জুন সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দর্শকশূন্য স্টেডিয়ামে হওয়ার কথা ছিল সেই ম্যাচ। কিন্তু সরকারের আপত্তিতে আপাতত সেটি পিছিয়ে যাচ্ছে। ইন্টারনেট।
এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, এই ম্যাচকে নিয়ে আমাদের তিন দল, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং সুপারস্পোর্ট পার্ক এবং স্পন্সররা আলোচনায় বসেছিল। আলোচনা শেষে আমরা জানাচ্ছি আমাদের আরও প্রস্তুতির দরকার আছে। সেই সঙ্গে সরকারের অনুমতি পাওয়ার ব্যাপারও আছে। এজন্য ২৭ জুনে এই খেলা হচ্ছে না।’
কাগিসো রাবাদার কেজি’স কিংফিশারস, কুইন্টন ডি ককের কুইনি’স কাইটস ও এবি ডি ভিলিয়ার্সের এবি’স ইগলসের খেলার কথা ছিল ম্যাচটি। দক্ষিণ আফ্রিকা জাতীয় দল ও আশপাশে থাকা বেশিরভাগ খেলোয়াড়ের নাম ছিল এই ম্যাচের জন্য ঘোষিত দলে। প্রতিটি দল অন্য দুটি দলের বিপক্ষে ৬ ওভার করে মোট ১২ ওভার ব্যাট করার কথা। এই ম্যাচে ১৮ ওভার করে দুটি অর্ধ। প্রতিটি অর্ধে আবার ৬ ওভার করে তিনটি ভাগ। প্রতি অর্ধেই প্রতিটি দল একবার করে ব্যাটিং, বোলিং ও ডাগআউটে বিশ্রাম নেবে।