কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতের ভূখন্ডে অবৈধভাবে ঢুকে পড়ায় এক বাংলাদেশি যুবককে আটকের ১০ ঘন্টা পর ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। গত রোববার গভীর রাতে গোরকমন্ডল গ্রামের শাহ্ আলম আলী (২২), সীমান্তের ৯২৯ মেইন পিলারের পাশ দিয়ে রাতে অন্ধ্যাকারে ভারতের কোচবিহার জেলার, দিনহাটা থানার খারিদা হরিদাস এলাকায় ঢুকে পড়ে। এ সময় টহলরত খারিদা হরিদাস ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে।
এ ঘটনার পর দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে চিঠি চালাচালি চলে। ১০ ঘন্টা পর সোমবার সকাল ৯ টায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক ওই বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
ওই সীমান্তের আবু সায়েদ আলী জানান, এ খবর গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির কাছে পৌঁছে। পরে বিজিবি -বিএসএফের মধ্যে চিঠি চালাচালি হলে ১০ ঘন্টা পর সোমবার সকাল ৯টায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে ফেরত দেওয়া হয় । বৈঠকে বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দেন গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ও ভারতের পক্ষে নের্তৃত্ব দেন খারিদা হরিদাস ক্যাম্পের ইন্সপেক্টর শুশীল কুমার।
বাংলাদেশি যুবক হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিনের সীমান্ত লাগোয়া গোরকমন্ডল গ্রামের হোসেন আলীর ছেলে ।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরত আনা যুবককের বিরুদ্ধ মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।