ডিএনসিসির আরো ১৩ কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্তের জন্য নিজেদের আরো ১৩টি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। 

ডিএনসিসি এলাকায় এ নিয়ে মোট ৪০ স্বাস্থ্যকেন্দ্র ও নগর মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। 

শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। 
এ সব কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করেছে ডিএনসিসি। 

স্বাস্থ্য কেন্দ্রগুলো হলো- মিরপুর ১২ নম্বর সেকশনের সূর্যের হাসি ক্লিনিক, ১০ নম্বর সেকশনের মিরপুর রাড্ডা এমসিএইচএফপি সেন্টার, মিরপুর ১৩ নম্বর সেকশনের সূর্যের হাসি ক্লিনিক, মহাখালী শাহজাদপুর এলাকার সূর্যের হাসি ক্লিনিক, আফতাবনগরের সূর্যের হাসি নেটওয়ার্ক, পশ্চিম নাখালপাড়া সূর্যের হাসি ক্লিনিক, মিরপুর-১ গোলারটেকের দারুস সালাম থানা মাঠ, ২৬/এ, আহম্মেদ নগর, পাইকপাড়া, ২৭৭/১, মধ্য পীরেরবাগ, ৬৭৪/১, পশ্চিম শেওড়াপাড়া, কারওয়ান বাজারে ১৩৬, তেজকুনিপাড়া, ৫২/এ, পশ্চিম রাজাবাজার, আদাবরে বাড়ি নং ৩২৪, রোড নং ৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর।