মঙ্গলবার থেকে ঢাবিতে আবার করোনা পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ল্যাবরেটরিতে মঙ্গলবার থেকে আবার শুরু হচ্ছে কোভিড-১৯ পরীক্ষা। ঢাবির করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক শরিফ আখতারুজ্জামান সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মনে করছি যে আমাদের দেশবাসীর পাশে দাঁড়ানো উচিত। করোনা পরীক্ষা আবার চালু করতে, স্বাস্থ্য মন্ত্রণালয়ও আমাদের অনুরোধ করেছে। বিশ্ববিদ্যালয় খোলার একটা সম্ভাবনা থাকায় আমাদের পরীক্ষাগারের যন্ত্রপাতি ফেরত দেওয়ার কথা ছিল। সে কারণে আমরা নমুনা পরীক্ষা স্থগিত করেছিলাম।

তিনি বলেন, যেহেতু, বিশ্ববিদ্যালয় খোলেনি, তাই আবার পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ এর ল্যাবে এই পরীক্ষা চলবে।

১ জুন থেকে ঢাবিতে কোভিড-১৯ পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। করোনাভাইরাস পরীক্ষার জন্য গত ঢাবি কর্তৃপক্ষ গত ২৭ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পায় এবং ৫ মে থেকে নমুনা পরীক্ষা শুরু করে।