করোনার চিকিৎসা ব্যয় নিয়ে গণস্বাস্থ্যের আলোচনা বৃহস্পতিবার

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর করোনা (কভিড-১৯) সংক্রমণ থেকে সেরে ওঠায় কৃতজ্ঞতা প্রকাশ এবং তার চিকিৎসা ব্যয় সম্পর্কে বৃহস্পতিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ওই দিন সকাল ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ধানমন্ডি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় অতিরিক্ত বিষয় হিসেবে ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর লেখা ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ ২০২০-২১ বাংলাদেশ বাজেট’ নিয়ে আলোচনা করা হবে।

সোমবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু। সভায় ভিডিও কনফারেন্সর সুবিধা আছে। সমন্বয় করবেন গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনা কিট প্রকল্পের প্রধান সমন্বয়ক ডা.  মুহিব উল্লাহ্ খোন্দকার।