স্বাস্থ্যবিভাগ কর্র্তৃক অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে সরাসরি স্থায়ী নিয়োগের সুপারিশ বাতিল এবং ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে অ্যাডহক ভিত্তিতে নিয়োগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট থেকে এ দাবি জানায় তারা।