নোয়াখালীর কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য নিজস্ব তহবিল থেকে সর্বাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ দুটি আইসিইউ ভেন্টিলেটর দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল সোমবার দুপুরে মন্ত্রীর উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের প্রেরিত এক বার্তায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে ভেন্টিলেটর দুটি হস্তান্তরের কথা জানানো হয়। ভেন্টিলেটর দুটি সোমবার নোয়াখালী সিভিল সার্জনের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে। ওই বার্তায় সরকারের পাশাপাশি জেলার সামর্থ্যবানদের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।