সাংবাদিক দম্পতি ইউপি সদস্যসহ ১১ জনের করোনা

টাঙ্গাইলের মির্জাপুরে এক সাংবাদিক ও তার স্ত্রী এবং ইউপি সদস্য ও শ্রমিক লীগ নেতাসহ ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৫ জনে। গতকাল সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। মির্জাপুর উপজেলায় আক্রান্তের মধ্যে তিনজন মারা গেছেন, ৩১ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, আক্রান্তদের বাড়ি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।