পরকীয়া সন্দেহের জেরে স্বামীর লিঙ্গ কেটে রক্তাক্ত করেছে স্ত্রী। মঙ্গলবার দুপুরে এমন ঘটে গেল নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চন্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামে। ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল লতিফ (২৭) -এর স্ত্রী রেখা আক্তার তার লিঙ্গ কেটে দেয়। স্ত্রী রেখা আক্তারকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
আহত আব্দুল লতিফকে প্রথমে দুর্গাপুর হাসাপাতাল নেওয়া হলে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায় জানা, লতিফের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠায় প্রায় সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। মঙ্গলবার দুপুরে ধারালো বস্তু দিয়ে নিজ ঘরে এ ঘটনা ঘটিয়েছে স্ত্রী রেখা আক্তার।
ভিকটিমের চাচাতো ভাই হাদি জানান, দুপুরের একটু পরে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্ত্রী রেখা ব্লেড দিয়ে লতিফের লিঙ্গ কেটে ফেললে তার চিৎকার শুনে এগিয়ে এসে দেখি রক্তাক্ত অবস্থায় সে লুঙ্গি চেপে ধরে আছে। উদ্ধার করে প্রথমে দুর্গাপুর হাসপাতাল পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের দু’টি সন্তান রয়েছে বলে জানান তিনি।
দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) শারমিন নেলী এ ঘটনার সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, স্ত্রী রেখা আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।