করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সদরের পূর্ব চাঁদকাঠি এলাকার বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন পাটোয়ারি (৬৭) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি এক সপ্তাহ ধরে জ্বর, কাশি ও বুকে ব্যাথায় ভুগছিলেন। বাসাতেই তিনি ডিাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। 

এদিকে দুপুরে জেলার কাঠালিয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে রেনু বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রেনু বেগমের কয়েকদিন যাবৎ জ্বর শ্বাস কষ্ট ছিল। রেনু বেগম জয়খালী গ্রামের মৌজে আলীর স্ত্রী। 

ঝালকাঠি সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান বলেন, স্বাস্থ্য বিভাগ করোনা উপসর্গ নিয়ে মৃতদের নমুনা সংগ্রহ করে  
আইইডিসিয়ারে পাঠিয়েছে।