চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন সেনের (৬৭) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রামে বেসরকারি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামে। তিনি রেলওয়ে পূর্বাঞ্চলের পাওয়ার কন্ট্রোল বিভাগের কর্মকর্তা ছিলেন। ২০১০ সালে তিনি অবসরে যান।
প্রয়াতের ছেলে অলক সেন জানান, গত ১৪ জুন উনি জ্বর-কাশিতে আক্রান্ত হন। ১৬জুন করোনা পরীক্ষায় করানো পজিটিভ হয়। ১৭ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুদিন জ্বর-শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎ ডায়াবেটিস অস্বাভাবিক কমে গিয়ে উনার মৃত্যু হয়।