ভার্চুয়াল আদালত অব্যাহত রাখতে বিল উত্থাপন সংসদে

তথ্যপ্রযুক্তির মাধ্যমে আদালতের বিচারিক কার্যক্রম চালানোর সুযোগ রেখে ইতিপূর্বে জারি হওয়া অধ্যাদেশটি আইনে পরিণত করতে সংসদে বিল তোলা হয়েছে। গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ‘আদালত কর্র্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ সংসদে উত্থাপন করেন।

এরপর বিলটি পাঁচ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সংসদে উত্থাপিত বিলে ভার্চুয়াল উপস্থিতির সংজ্ঞায় বলা হয়েছে, অডিও-ভিডিও বা অনুরূপ অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তির আদালতে বিচার বিভাগীয় কার্যধারায় উপস্থিত থাকা ও অংশগ্রহণ ভার্চুয়াল উপস্থিতি বলে গণ্য হবে।