ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়
পদ ও যোগ্যতা: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের জন্য ডেটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার ১ জন। স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। স্নাতকপর্যায়ে অন্যূন সিজিপিএ ২.৫০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিটিতে অন্যূন সিজিপিএ ৩ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটরের কাজে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা এবং ঘণ্টায় ১০০০০ হাজার কী ডিপ্রেশন করার দক্ষতা থাকতে হবে। ১ জুলাই ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বেতনক্রম : ১৬০০০-৩৫০৪০ টাকা। বাংলাদেশ ব্যাংকের এই(erecruitment.bb.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ও সময় ২৫ জুন রাত ১১টা ৫৯ পর্যন্ত। যোগাযোগ : ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।
সূত্র : ডেইলি স্টার, ১১ জুন, ২০২০
কাজী ফার্মস
পদ ও যোগ্যতা : গাড়িচালক (ভারী ও মধ্যম) । পদসংখ্যা নির্দিষ্ট নয়। ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস। ভারী ও মধ্যম গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিল্প কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভারী ও মধ্যম গাড়ি চালনায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। মাসিক সাকল্যে বেতন ২১০০০ টাকা ভারী গাড়ি চালনার জন্য এবং ২০৫০০ টাকা মধ্যম গাড়ি চালনার জন্য। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জš§ সনদ ও নাগরিকত্ব সনদের কপিসহ আবেদন পাঠানো যাবে ২৭ জুন, ২০২০ পর্যন্ত। হার্ড কপি আবেদন পাঠানোর ঠিকানা কাজী ফার্মস গ্রুপ, ট্রান্সপোর্ট ওয়ার্কশপ, বেরুন, আশুলিয়া, সাভার, ঢাকা। (er.transport@kazifarms.com) এই ইমেইলেও আবেদনসহ প্রয়োজনীয় কাগজ পাঠানো যাবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৯ জুন, পৃষ্ঠা ৭
গ্রন্থনা : আনিকা তাহসিন