করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় দুঃস্থদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবী।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ৮নং চাপিতলা ইউনিয়নের জনগণের মাঝে নিজ নগদ অর্থ, খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন। পর্যায়ক্রমে পাঁচ হাজার মানুষকে সহযোগিতা করা হবে।
বুধবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন ফ্রান্স প্রবাসী মহিলা দল নেত্রী শামীমা আক্তার রুবী।
তিনি বলেন, লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অনুপ্রাণিত হয়ে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
রুবী তার নিজের নামে প্রতিষ্ঠিত শামীমা হাছান রুবী (এসএইচআর) কল্যাণ ট্রাস্টের সৌজন্যে বিশ্ব মহামারী করোনাভাইরাসে মহা সংকটাপন্ন মুহূর্তে মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামের হতদরিদ্র গরিব অসহায় খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়ান সুদূর ফ্রান্স থেকে।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত ৩০ মার্চ থেকে প্রায় ২৫০০ পরিবারের মাঝে নগদ অর্থসহ ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরণের উদ্যোগ নেন।
এ ছাড়া তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় বিভিন্ন ইউনিয়নের দলীয় নির্যাতিত কর্মীদের মাঝে নগদ অর্থ সহায়তা করেন।
এসএইচআর কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক ফ্রান্স প্রবাসী পরিবেশ বিজ্ঞানী ড. কামরুল হাছান ও প্রতিষ্ঠানের সিইও শামীমা আক্তার রুবী বলেন, এই ট্রাস্টের মাধ্যমে দেশ ও জনগণের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।
ফ্রান্সে প্রবাসী হওয়ার কারণে এলাকার স্বেচ্ছাসেবী তরুণ যুবকদের দিয়ে তিনি ত্রাণকাজ চালিয়ে যাচ্ছেন। স্বেচ্ছাসেবী তরুণরা হলেন- মামুন মিয়া, বাদল দিপু, খোকন সরকার।