ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ ইটভাটা এলাকায় ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত থ্রি হুইলারের চালক শহিদুল ইসলাম (৪৫) মারা গেছেন। বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়াডাঙ্গী উপজেলাগামী থ্রি হুইলারের সঙ্গে ঠাকুরগাঁওগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নওগাঁ জেলার বাদালচানপুর গ্রামের ইকি উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৫৫) ও এক নারী মারা যান। ওই রাতেই ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর সাদেকুল ইসলাম নামে অপরজন মারা যান।
আহত হয়েছেন আর ্ও এক শিশু। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই থ্রি-হুইলারের যাত্রী ছিল। দুর্ঘটনার সময় ট্রাকটি পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা।