কার্গো ফ্লাইটে ডেনমার্কের নাগরিক

কাতার এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইটে করে গত মঙ্গলবার রাতে ঢাকায় চলে আসেন ডেনমার্কের এক নাগরিক। নিয়ম বহির্ভূত হওয়ায় পরে তাকে ডেনমার্কে ফেরত পাঠানো হয়েছে। তার নাম এসজোগ্রেন লিয়া লান্ড। এ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলপাড় চলছে। এ ঘটনায় কাতার এয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেনমার্কের নাগরিক লিয়া লান্ডের বাংলাদেশে আসার কথা ছিল আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হয়ে কাজ করার জন্য। তিনি একজন মেডিকেল বিশেষজ্ঞ। বাংলাদেশে আসার পরিকল্পনা অনুযায়ী গত মে মাসে ডেনমার্কের কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস থেকে ভিসাও নিয়েছিলেন। তিনিসহ চারজন বাংলাদেশে আসবেন এমন কূটনৈতিক বার্তাও পাঠানো হয়েছিল। তার আসার কথা ছিল যাত্রী ফ্লাইটে। কিন্তু তিনি তা না করে গত মঙ্গলবার রাতে কার্গো ফ্লাইটে চলে আসেন।

এরপর নিয়মানুযায়ী ইমিগ্রেশনে দাঁড়ানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি বলতে বাধ্য হন কাতার এয়ারের কার্গো ফ্লাইটে ঢাকায় আসার কথা। এ নিয়ে রাতে হইচই পড়ে বিমানবন্দরে। কাতার এয়ারওয়েজই বা কেন তাকে নিয়ে এলো তা নিয়ে বিস্ময় সৃষ্টি হয়। নিয়ম অনুযায়ী, কার্গো ফ্লাইটে করে এভাবে যাত্রী পরিবহনের সুযোগ নেই। বিষয়টি আইকাও রুলের লঙ্ঘন হওয়ায় রাতেই তাকে ডিপোর্ট করা হয়।

এ বিষয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এস তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেছেন, ‘ওই যাত্রীকে নিয়ম অনুযায়ী রাতে ডিপোর্ট করা হয়েছে। এভাবে আসার কোনো নিয়ম নেই। নিয়ম লঙ্ঘন করেছেন বলেই তাকে ফেরত পাঠানো হয়েছে