করোনায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের আন্ধারকোটাপাড়ার চক্ষু চিকিৎসক ডা. ইউনুস আলী খান (৭৮) মারা গেছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আগের দিন মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অঞ্জন সেন (৬৭)।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, ১০ জুন করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালের আইসিইউতে ভর্তি হন ডা. ইউনুস আলী। বুধবার সকালে তিনি মারা যান। ইউনুস আলী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।