রায়পুরে আ.লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবীর বাকী বিল্লাহ। কর্মসূচির মধ্যে ছিল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সংগ্রামী ইতিহাস নিয়ে আলোচনা সভা ও দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল। আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবীর বাকী বিল্লাহ বলেন, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বাংলাদেশÑএই তিনটি নাম আমাদের রক্তের সঙ্গে একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের মুষ্টিবদ্ধ ছবি, যা এদেশের মাটিতে নিজেদের অপরিহার্যতাকে প্রমাণ করেছে এবং অগণিত বছর ধরে তা বহতা নদীর মতো বহমান থাকবে। লক্ষ্মীপুর জেলার রায়পুরে পালিত বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবদীপ্ত ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।