করোনায় শিল্পপতি হাসান জামিলের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ হাসান জামিল। বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোর সাড়ে ৫টার দিকে ইউনাইটেড হাসপাতালে মৃত্যুকালে হাসান জামিলের বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও এক ভাইসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।

জাতীয় সংসদে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া সংবাদমাধ্যমকে হাসান জামিলের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

হাসান জামিল সাত্তারের ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন জানান, তার চাচা হাসান জামিল সাত্তার কিডনিসহ নানা শারীরিক  সমস্যায় অসুস্থ ছিলেন। এ ছাড়া তিন দিন আগে তার করোনা টেস্ট পজিটিভ আসে।

এর পর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার  ভোরে মারা যান তিনি।

শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ইসলাম কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানে হাসান জামিলের দাফন সম্পন্ন হবে জানান নাঈম ইউসুফ।

হাসান জামিল কুমিল্লার ময়নামতি টেক্সটাইল মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সক্রিয় ছিলেন রাজনীতিতেও।