চাল আত্মসাতের অভিযোগে মহিলা মেম্বারের বিরুদ্ধে দুদকের মামলা

ভিজিডির চাল আত্মসাৎ করার অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. ফজিলার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার কমিশনের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন বাদী হয়ে একই কার্যালয়ে মামলাটি দায়ের করেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এজাহারে বলা হয়েছে আসামি অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ভিজিডি কর্মসূচির মোট ৮ বস্তা বা ২৪০ কেজি চাল আত্মসাৎ করেন।