লঞ্চের ভাড়া বাড়ানো বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

করোনা পরিস্থিতিতে লঞ্চের ভাড়া বাড়ানো বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, করোনা মহামারীতে কর্ম হারিয়ে আর্থিক সংকটে থাকা জনগণের ওপর বর্ধিত লঞ্চ ভাড়া চাপিয়ে দেওয়া হলে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হবে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, যেকোনো সংকটে বা অজুহাতে দেশে গণপরিবহনের ভাড়া বাড়ালে তা স্বাভাবিক সময়েও কমানোর সক্ষমতা সরকারের নেই।