চাকরি

শেখ রাসেল কালেক্টরেট গ্রামার স্কুল অ্যান্ড কলেজ

পদ ও যোগ্যতা : অধ্যক্ষ ১ জন। ইংরেজি বিষয়ে স্নাতকোত্তরসহ ইংলিশ ভার্সন/মিডিয়াম স্কুলে অধ্যক্ষ হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। উপাধ্যক্ষ ১ জন। ইংরেজি বিষয়ে স্নাতকোত্তরসহ ইংলিশ ভার্সন/মিডিয়াম স্কুলে অধ্যক্ষ হিসেবে ২ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। সহকারী শিক্ষক (ইংরেজি-২, গণিত-১, বাংলা-১, সামাজিক বিজ্ঞান-১, এবং সাধারণ বিজ্ঞান-১) জনসহ মোট ৬ জন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ ইংলিশ ভার্সন/মিডিয়াম স্কুলে কমপক্ষে ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। অফিস সহকারী ১ জন। এইচএসসি বা সমমানের পাসসহ কম্পিউটার চালনায় দক্ষ। নিরাপত্তা প্রহরি ১ জন। ন্যূনতম অষ্টম বা সমমানের পাস। সবগুলো পদেই বেতনভাতা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের কপিসহ আবেদন পাঠানো যাবে ৩০ জুন, ২০২০ পর্যন্ত। ঠিকানা : জেলা প্রশাসক, খুলনা ও সভাপতি, শেখ রাসেল কালেক্টরেট গ্রামার স্কুল অ্যান্ড কলেজ, ৩৪, লোয়ার যশোর রোড, খুলনা।

সূত্র : সমকাল, ২০ জুন, পৃষ্ঠা ৬

পাইকগাছা পৌরসভা, খুলনা

পদ ও যোগ্যতা : সহকারী কর আদায়কারী ১ জন। ন্যূনতম স্নাতক পাস। বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা। আদায়কারী ১ জন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। হিসাব সহকারী ১ জন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। কার্য সহকারী ১ জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। লাইনম্যান ১ জন। ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস। বৈদ্যুতিক সংযোগ কাজে প্রশিক্ষণ কোর্সের সনদপ্রাপ্ত। অবশ্যই বি-শ্রেণির বৈদ্যুতিক ওয়ার্ক পারমিট থাকতে হবে। বেতনক্রম : ৮৮০০-২০২৯০ টাকা। ২ জুলাই, ২০২০ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। মেয়র, পাইকগাছা পৌরসভা, খুলনা এই ঠিকানায় আবেদন পৌঁছানোর শেষ তারিখ ২ জুলাই, ২০২০ পর্যন্ত। যোগাযোগ : মেয়র, পাইকগাছা পৌরসভা, পাইকগাছা, খুলনা।

সূত্র : যুগান্তর, ১৭ জুন, পৃষ্ঠা ১৪

গ্রন্থনা : আনিকা তাহসিন